নতুন তথ্য: অন্য প্রাণীরা মানুষের চেয়ে স্মার্ট
বিস্ময়কর সব নতুন তথ্য:
মানবজাতি হাজার বছর মিথ্যা দাবি করছে আসছে, তারা প্রাণীজগতের মধ্যে সবচেয়ে স্মার্ট। তবে বিজ্ঞানীরা ক্রমাগত প্রমাণ পাচ্ছে যে এ দাবি ঠিক নয়। ইউনিভার্সিটি অব অ্যাডেলাইডের স্কুল অব মেডিসিনের ড. আর্থার
তিনি বলেন, বিশ্বাস করা হয় যে মানুষ যু্ক্তি বিশ্লেষণের চর্চা শুরু করে প্রায় ১০ হাজার বছর আগে যখন শস্যজাতীয় খাদ্য উৎপাদনের মাধ্যমে কৃষিযুগের সূচনা করে এবং প্রাণীদের গৃহপালিত করতে সক্ষম হয়। এই বিশ্বাস গতি পেতে থাকে যখন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পেতে থাকে। দাবি করা হতে থাকে মানুষ সৃষ্টির সেরা।
প্রফেসর মাসিজ হেনেবার্গ বলেন, প্রাণীরা বেশীরভাগ ক্ষেত্রে আলাদা সক্ষমতার অধিকারী যা মানুষ সঠিকভাবে বুঝতে পারে না। ‘প্রকৃত সত্য হচ্ছে, তারা হয়ত আমাদের বুঝতে পারে না, আবার আমরাও তাদের বুঝতে পারি না। এর অর্থ এই নয়, আমাদের বুদ্ধিমত্তা অন্য স্তরের। এটা শুধুই অন্য ধরনের’।
‘প্রাণীদের ভিন্ন ধরনের বুদ্ধিমত্তা রয়েছে যা মানুষের ভাষাগত ও প্রযুক্তিগত বদ্ধমূল ধারনার কারণে অবমূল্যায়িত হয়ে আসছে। এর মধ্যে সামাজিক ও নন্দনতাত্ত্বিক বুদ্ধিবৃত্তি রয়েছে।’
একটি মন্তব্য পোস্ট করুন