GuidePedia

1
সন্তানকে দুধ খাওয়ানোয় আদালত থেকে বিতাড়িত মা

আজব খবরঃ সম্প্রতি এক মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন ডেনিয়েলা গেনড্রন(২৫)সেখানে তিনি তার তিন মাসের পুত্রসন্তান মেডেক্সকে দুধ খাওয়াতে শুরু করেন। এতেই ভয়ানক রেগে যান এক নারী মার্শাল এবং তৎক্ষণাৎ তাকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্টের কনেকটিকাট অঙ্গরাজ্যের নরউইচ আদালতে।
আজব খবর

মার্শালের আচরণে ক্ষুব্ধ গেনড্রন স্থানীয় পত্রিকাকে বলেন,‘সবে ছেলেকে দুধ খাওয়ানো শুরু করেছি। সঙ্গে সঙ্গে তিনি আমাকে আদালত থেকে বের করে দেন।’এর আগে এ ধরণের পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। এ সম্পর্কে তিনি বলেন,‘উনি যে আমাকেই বেরিয়ে যেতে বলছেন এটা আমি প্রথমে বুঝতেই পারিনি।তাই উনি কাকে ধমকাচ্ছেন তা জানতে আমি চারপাশে তাকাচ্ছিলাম।তখন তিনি আমাকেই বেরিয়ে যাওয়ার নি্র্দেশ দেন।’

কনেকটিকাট হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যের একটি যেখানে মায়েদেরকে তাদের শিশুদের প্রকাশ্যে স্তনপান করানোর অনুমতি রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনেও কর্মক্ষেত্র এবং জনবহুল স্থানে ‘ব্রেস্টফিডিং’ আইনত বৈধ।

আর এ কারণেই এতবড় অপমান হজম করতে রাজি ছিলেন না গেনড্রেন। মামলা ঠুকে দিয়েছেন মার্শালের বিরুদ্ধে। পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মার্শাল।এ সম্পর্কে আদালতের এক প্রতিনিধি বলেন, ব্রেস্টফিডিং যে আইনত বৈধ এটি মার্শালের মনে ছিল না।তাকে আইনটি স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top