মেয়েদের পেটে কথা থাকে না
লাইফ স্টাইল
গল্প করার সুযোগ হাতছাড়া করতে নারাজ মেয়েরা। কোন গোপন কথাই তারা আধা ঘণ্টার বেশি গোপন রাখতে পারে না।নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতি দশ জনে একজন মেয়ে কথা গোপন রাখতে পারে না, তা কথাটি যতই ব্যক্তিগত বা গোপন হোক না কেনো।
অন্যদিকে, ৮৫ শতাংশ মেয়ে জানিয়েছে, তারা অন্যের কাছ থেকে গালগল্প শুনতে পছন্দ করে।
গোপন কথাটি কার সম্পর্কে- এর ভিত্তিতে মেয়েরা প্রথমে স্বামী, মা বা সবচেয়ে কাছের বন্ধুর কাছে তা ফাঁস করে।
৩ হাজার নারীর ওপর এ গবেষণা করেছে যুক্তরাজ্যের প্রসাধন কোম্পানি ‘সিম্পল’।
গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক নারীই বলেছে, গোপনীয়তা ফাঁস করা যে উচিত না তা তারা বোঝে। আর ১৩ শতাংশ নারী বলেছে, তারা ইচ্ছা করেই অন্যের সম্পর্কে গালগল্প ছাড়ে যাতে তা ছড়িয়ে পড়ে।
জরিপে দেখা গেছে, মেয়েরা কথা গোপন রাখতে সত্যিই হাঁপিয়ে ওঠে। সিস্পলের একজন মুখপাত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে ‘দ্য হিন্দুস্তান টাইমস’ ।
তার কথায়, “গোপন কথা ফাঁস করার জন্য ৩২ মিনিট খুব কম সময়। কিন্তু বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে রসালো কোনো গোপন কথা কয়েক মুহুর্তের মধ্যে গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া সম্ভব।”
“গোপন কথা আমরা সবাই কম বেশি ফাঁস করি। কিন্তু অলস সময় কাটনোর জন্য খোশগল্প করে অন্যের স্পর্শকাতর গোপন বিষয় ফাঁস করে দেওয়াটা ভিন্ন ব্যাপার,” বলেন তিনি।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন