বাদাম শরীরে পুষ্টি জোগাতে দারুণ কাজে আসে। এটি গ্লুকোজের মাত্রা ঠিক রেখে শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এমনকি স্তন ক্যান্সারের ঝুঁকিও অর্ধেক কমে যায়। যারা সপ্তাহে অন্তত কয়েকদিন বাদাম খান তাদের হৃদরোগের সম্ভাবনা ৭৪ শতাংশ কমে যায়। সম্প্রতি কানাডার একদল গবেষক এই তথ্য প্রকাশ করেছে।
বাদাম খেলে ঘনঘন ক্ষুধা লাগার প্রবণতা কমে আসে বলে ওজন নিয়ন্ত্রণে থাকে। তবে বাদামে উচ্চমাত্রার ফ্যাট, চর্বি এবং ক্যালরি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের পরিমিত হারে খেতে হবে।
এর মধ্যে প্রতি আউন্স বা ২২ পিস কাঠবাদামে রয়েছে ১৬৯ ক্যালরি অন্যদিকে এক আউন্স বা ২৫-২৮ পিস চীনা বাদামে রয়েছে ১৬৬ ক্যালরি। এক আউন্স বা ৫০ পিস পেস্তায় রয়েছে ১৬১ ক্যালরি এবং এক আউন্স বা ১০-১২ পিস পিকান বাদামে রয়েছে প্রায় ১৯৬ ক্যালরি। তাছাড়া প্রতি আউন্স বা ১৮ পিস আখরোটে রয়েছে ১৮৫ ক্যালরি।
একটি মন্তব্য পোস্ট করুন