সেই সঙ্গে রোজা না রাখার কারণে এক মাসের কারাদণ্ডেরও হুশিয়ারি দিয়েছে তারা।
দক্ষিণ ওয়াজিরিস্তান এজেন্সির ওয়ানা সদর দপ্তরে মোল্লা নাজির তালেবান গ্রুপ শূরা মিটিং শেষে একটি প্যামফলেটের মাধ্যমে ‘রাজদান কোড অব কন্ডাক্ট’ নামের নির্দেশিকা জারি করেছে।
এতে বলা হয়েছে পবিত্র রমজান মাসে আটসাঁট এবং পাতলা কাপড় পরিধান নারী-পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ করা হয়েছে।
প্যামফলেটে আরও বলা হয়েছে, দোকানদার এবং টেইলরদের এ নির্দেশ পালন না করলে কঠোর শাস্তির হুশিয়ারি দেয়া হয়েছে। এ নির্দেশ লঙ্ঘনকারীকে ৫০০০০ রুপি পর্যন্ত জরিমানা করা হবে।
এতে তালেবানরা স্পষ্ট করে আরও বলেছে, রমজান মাসে যে রোজা পালন না করবে তাকে সারা মাসই কারারুদ্ধ করে রাখা হবে। সেই সঙ্গে রমজান মাসে যে কোন ধরনের আতশবাজি বিক্রিও নিষিদ্ধ ঘোষণা করেছে।
তালেবানরা বলেছে, একটি বিশেষ বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় শূরাতে এ আচরণবিধি অনুমোদন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন