GuidePedia

0

চলচ্চিত্রের রঙিন জগৎ ছেড়ে বেশ কিছুদিন যাবত পুরোপুরি ধর্মে কর্মে মন দিয়েছেন দেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানা। এর আগে থেকেই চলচ্চিত্র অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এবার শাবানার অভিনীত কোনো ছবিই টেলিভিশনের কোনো চ্যানেলে প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি নিজেই।
কিংবদন্তী এই অভিনেত্রী বর্তমানে স্বামী এবং তিন সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করছেন।

শাবানা জানিয়েছেন, আমি অনেক আগেই চলচ্চিত্র ছাড়লেও প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলে আমার অভিনীত সিনেমা প্রচার করা হচ্ছে। এতে করে আমার পাপের বোঝা বাড়ছে। আমি অনুরোধ করবো আমার অভিনীত আর কোনো ছবি কোনো চ্যানেলে প্রচার না করার জন্য।
উল্লেখ্য,  ১৯৬২ সালে অতিরিক্ত বা এক্সট্রা শিল্পী হিসেবে ঢাকার ছবিতে শাবানার আত্মপ্রকাশ হয়। ১৯৬৬ সালে উর্দু ছবি ‘চকোরী’তে রতœা থেকে তিনি হলেন শাবানা। ১৯৬৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত শাবানা বাংলাদেশী চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। শাবানা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে চকোরী (১৯৬৭), জংলী মেয়ে (১৯৬৭), চাঁদ আওর চাঁদনী (১৯৬৭), কুলি (১৯৬৮), একই অঙ্গে এত রূপ (১৯৭০), ওরা এগারোজন (১৯৭২), মুন্না আওর বিজলী (১৯৭২), অবুঝ মন (১৯৭২), মালকা বানু (১৯৭৪), অনেক প্রেম অনেক জ্বালা (১৯৭৫), জীবন সাথী (১৯৭৬), রাজ দুলারী (১৯৭৮), বধূ বিদায়(১৯৭৮), কাপুরুষ (১৯৭৮), ফকির মজনু শাহ (১৯৭৮), আয়না (১৯৭৯), চোখের মণি (১৯৭৯), সাথী তুমি কার (১৯৮০), দুই পয়সার আলতা (১৯৮২), লাল কাজল (১৯৮২), বানজারান (১৯৮৩), মরণের পরে (১৯৮৯), কাজের বেটি রহিমা (১৯৯১), স্বামীর আদেশ (১৯৯১), অন্ধ বিশ্বাস (১৯৯২) প্রভৃতি।

এদিকে এ ব্যাপারে শাবানার বিপরীতে প্রধানত: নায়ক চরিত্রে অভিনয় করা সেরা জুটি হিসেবে পরিচিত নায়করাজ রাজ্জাক শীর্ষ নিউজকে বলেন, এটা একজন শিল্পীর ব্যক্তিগত অভিরুচি ও সিদ্ধান্তের বিষয়। কেনো তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন এটা তিনিই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে ছুটিরঘন্টা ছবির পরিচালক আজিজুর রহমান শীর্ষ নিউজকে বলেন, নায়িকা শাবানা বাংলাদেশী চলচ্চিত্রে শুধু জনপ্রিয় অভিনেত্রী বললে ভুল হবে, তিনি এখনো কিংবদন্তী। আরো অনেক দিন শাবানর মত গুণী শিল্পীদের চলচ্চিত্র অঙ্গনে থাকার প্রয়োজন ছিলো। তবে শাবানা তার অভিনীত ছবি প্রচারের যে নিষেধাজ্ঞা দিয়েছেন তা শাবানার অগনিত দর্শকদের মর্মাহত করবে। তবে এটা নিতান্তই শাবানার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।

সুত্র // http://www.sheershanews.com/index.php/index/NewsDetails/1113

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top