GuidePedia

0
নায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনশীর্ষ নিউজ ডটকম, ঢাকা : চলচ্চিত্র নায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এফডিসি’র প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের দায়ে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



জানতে চাইলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য শীর্ষ নিউজকে জানান, প্রতারণার মাধ্যমে এফডিসি’র নীতিমালা লংঙ্ঘন করে ১৪ লাখ ৯৬ হাজার ২৮৩ টাকা আত্মসাতের দায়ে নায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্র জানায়, ওস্তাদ জাহাঙ্গীর আলম মেসার্স অপূর্ব চলচ্চিত্রের ব্যানারে ডাইরেক্ট অ্যাকশন নামক বাংলা ছায়াছবি প্রযোজনার জন্য এফডিসির সঙ্গে চুক্তি করেন। ছায়াছবি নির্মাণের জন্য তিনি এফডিসি’র বাকিতে নেগেটিভ, অন্যান্য মালামাল ও স্টোর ভাড়া করেন। ছবি মুক্তিকালে সর্বশেষ তার কাছে ওই পরিমাণ অর্থ বকেয়া থাকে। উক্ত টাকা তিনি পরিশোধ না করে আত্মসাত করেন।

দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর দ-বিধি ৪০৬/৪২০ ধারায় তার বিরুদ্ধে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. আবু নাছির বাদি হয়ে গত বছরের ১৫ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল (ডিএমপি) থানায় মামলাটি (মামলা নম্বর ১৫) দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top