গ্রামীণফোন গ্রাহকদের জন্য মোবাইল ব্যাংকিং সুবিধা সহজলভ্য করার উদ্দেশ্যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। ডিবিবিএল-এর মানেজিং
ডিরেক্টর কেএস তাবরেজ এবং গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন মঙ্গলবার জিপি হাউজে নতুন এই সেবা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিবিএল ও গ্রামীণফোনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন সংযোগসহ একজন নিবন্ধিত ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক এখন থেকে সারা দেশে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন। অন্যান্য মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহারকারী ডিবিবিএল-এর গ্রাহকগণ গ্রামীণফোনের মোবিক্যাশ এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এ সুবিধা লাভ করতে পারবেন। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং-এর সাহায্যে টাকা জমা, উত্তোলন, প্রেরণ, মোবাইল টপ-আপ, রেমিটেন্স এবং বেতন ও মজুরি প্রদানের সুবিধা পাওয়া যাবে।
ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকেরা এ সুবিধা লাভ করবেন। *৩২২# কোড ডায়াল করে তারা মোবাইল ব্যাংকিং সার্ভিস মেন্যুতে প্রবেশ করতে পারবেন। এর জন্য শুধুমাত্র ডিবিবিএল-এর প্রচলিত ফি চার্জ করা হবে, গ্রাহকের মোবাইল ব্যাবহারের ওপর কোন ফি ধার্য করা হবে না। ডাচ্-বাংলা ব্যাংকের মানেজিং ডিরেক্টর কেএস তাবরেজ বলেন, গ্রামীণফোনের নেটওয়ার্কে মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। নতুন এই কার্যক্রম দেশের মোবাইল ব্যাংকিং সেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন বলেন, গ্রামীণফোন ব্যাংকিং খাতের সঙ্গে একটি অর্থপূর্ণ ও টেকসই সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত। তাদের এই নতুন সুবিধা আমাদের চার কোটি গ্রাহককে বিপুলভাবে সহায়তা করবে।
তথ্যসূত্রঃ দৈনিক মানবজমিন
ডিরেক্টর কেএস তাবরেজ এবং গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন মঙ্গলবার জিপি হাউজে নতুন এই সেবা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিবিএল ও গ্রামীণফোনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন সংযোগসহ একজন নিবন্ধিত ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক এখন থেকে সারা দেশে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন। অন্যান্য মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহারকারী ডিবিবিএল-এর গ্রাহকগণ গ্রামীণফোনের মোবিক্যাশ এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এ সুবিধা লাভ করতে পারবেন। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং-এর সাহায্যে টাকা জমা, উত্তোলন, প্রেরণ, মোবাইল টপ-আপ, রেমিটেন্স এবং বেতন ও মজুরি প্রদানের সুবিধা পাওয়া যাবে।ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকেরা এ সুবিধা লাভ করবেন। *৩২২# কোড ডায়াল করে তারা মোবাইল ব্যাংকিং সার্ভিস মেন্যুতে প্রবেশ করতে পারবেন। এর জন্য শুধুমাত্র ডিবিবিএল-এর প্রচলিত ফি চার্জ করা হবে, গ্রাহকের মোবাইল ব্যাবহারের ওপর কোন ফি ধার্য করা হবে না। ডাচ্-বাংলা ব্যাংকের মানেজিং ডিরেক্টর কেএস তাবরেজ বলেন, গ্রামীণফোনের নেটওয়ার্কে মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। নতুন এই কার্যক্রম দেশের মোবাইল ব্যাংকিং সেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টরে ইয়ানসেন বলেন, গ্রামীণফোন ব্যাংকিং খাতের সঙ্গে একটি অর্থপূর্ণ ও টেকসই সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত। তাদের এই নতুন সুবিধা আমাদের চার কোটি গ্রাহককে বিপুলভাবে সহায়তা করবে।
তথ্যসূত্রঃ দৈনিক মানবজমিন
একটি মন্তব্য পোস্ট করুন