নিজেকে সুন্দর রাখতে কে না চায়- তবে রূপচর্চার ধরন একেক জনের কাছে একেক রকম। সুন্দরভাবে সবার কাছে নিজেকে উপস্থাপনের কলাকৌশল প্রক্রিয়াই মূলত রূপচর্চা। তাই সমাজে সব ক্ষেত্রে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ছেলেরা এখন রূপচর্চা সম্পর্কে অনেক সচেতন। আর তাই ভীড় বাড়ছে জেন্টস পার্লারগুলোতে। সজীব আর প্রানবন্ত থাকতে ত্বকের প্রতি একটু বেশি যত্নবান তো হতেই হবে। তাই ছেলেদের ত্বকের যত্নে জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস-
ত্বকের যত্ন:
বাইরের ধুলোবালি, রোঁদ ইত্যাদির কারনে ত্বক রুক্ষ হয়ে যায়। তাই ত্বক সুন্দর রাখতে কেমিক্যালের চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কেননা কেমিক্যাল ব্যবহারে ত্বকের কোমলতা ও উজ্জলতা কমে যেতে পারে। মুখ ও গলায় আলু, পাতিলেবুর রস, কচি শশার রস ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।
আলু পানিতে ধুয়ে পাতলা করে কেটে মুখমন্ডল ও গলা ১০ মিনিট ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের সজীবতা ফিরে আসবে।
পেপে, গাজর, শশা, কমলা, আপেল পেষ্ট করে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। আর বাসায় এসব করতে না চান তাহলে যেকোনেও জেন্টস পার্লার ও সেলুনে গিয়ে ত্বকের পরিচর্যা করাতে পারেন।
· মাসে অন্তত দুইবার ফেসিয়াল করা উচিত। ফেসিয়াল করলে ত্বকের ব্লাক হেডস দূর হয়ে যায়। যারা সময়ের অভাবে অথবা অনভ্যস্ততার কারনে পার্লারে পরিচর্যা করতে পারেন না, তাদের জন্য ঘরে বসে ত্বকের পরিচর্যার দুটি সহজ পদ্ধতি-
তৈলাক্ত ত্বকের জন্য:
যাদের ত্বক তৈলাক্ত তারা দুই চামচ কাঠবাদাম বাটা এবং মুগ ডাল গুড়োর সাথে ১চা চামচ গোলাপ জল দিয়ে পেষ্ট তৈরি করে মুখ ও গলায় মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে আলতো ভাবে ঘষে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এভাবে ত্বকের পরিচর্যা করুন।
শুষ্ক ত্বকের জন্য: শুষ্ক ত্বকের জন্য দুই চা চামচ মুগ ডাল গুড়ো, সমপরিমান ময়দা , দুই চামচ আর্মন্ড ওয়েল, দুই চামচ প্রিপারমিন্ট ওয়েল সেই সাথে এক চামচ গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করৃন। মুখ ও গলায় মেখে ২০ মিনিট রাখুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মশ্চারাইজার মাখুন।
এভাবে নিয়মিত পরিচর্যায় আপনার ত্বক হয়ে উঠবে ব্রণহীন, কোমল ও উজ্জল।

একটি মন্তব্য পোস্ট করুন