GuidePedia

0
আমার জানামতে এটাও সম্ভব, বাংলাদেশেরই ৬ টা টি অ্যান্ড টি নাম্বার আছে যাতে ৬০০ টাকা মিনিট প্রতি কাটে, যে নাম্বার গুলো জাহাজে থাকে (যদিও এখন মোবাইল নাম্বারকে মাইগ্রেট করা যায়)এটাতো গেল উদাহরণ, স্বাভাবিক পদ্ধতিতেই দক্ষিণ আফ্রিকাতে ফোন দিলে ৩৫ টাকা (দক্ষিণ আফ্রিকার কয়েকটা দেশে), পাশের দেশ ভারতে ফোন দিলে ২২ টাকা মতো কাটে। এই সব কিছু ভেবেই আজকের টিপসটি লিখতে বসা, আর বাঙ্গালী ফ্রী খেতেই বেশি পছন্দ করে তাই না!


ফ্রী কল করার সফটওয়্যারটির নাম হল নিমবাজ। নিমবাজের নাম হইতবা অনেকেই জানেন। নিমবাজ মূলত চ্যাটিং সফটওয়্যার, এটা দিয়ে এমএসএন, স্কাইপি, ইয়াহু, ফেসবুক, গুগল টক, এইম, মাইস্পেস, এইসিকিউ চ্যাট করা যাই। এটার মোবাইল এবং পিসির জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। এই নিমবাজ দিয়েই নিমবাজ টু নিমবাজ ফ্রী কল করা যায়, যেটা মোবাইল টু মোবাইল বা পিসি টু মোবাইল কল করা যায়। কল করার জন্য নিমবাজের অবশ্য রেজিস্ট্রেশান করে, আইডি যোগ করতে হবে এবং কল করার জন্য অবশ্যয় উভয়কেই নিমবাজে উপস্থিত (অনলাইন) থাকতে হবে। আর যে মোবাইল থেকে কল করবেন বা কল রিসিভ করবেন সেই মোবাইলটি অবশ্যয় কমপক্ষে এস৬০ (সিস ফাইল সাপোর্টেড, যেমন নোকিয়ার এন বা ই সিরিজ) হতে হবে। কারন এস৪০ (জার ফাইল সাপোর্টেড, যেমন নোকিয়া ৫১৩০) মোবাইল গুলোর সফটওয়্যারে কল অপশন থাকে না। যাদের এস৪০ সেট বা চায়না সেট তাঁরা চ্যাট করার জন্য নিমবাজ ব্যাবহার করতে পারেন, কিন্তু কল করতে পারবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top