GuidePedia

0
পড়শির নতুন তৃতীয় একক ‘পড়শী-থ্রি’তে নতুন চমক হিসাবে যোগ হচ্ছে একটি হিন্দি গান। দ্বৈত কন্ঠের এ গানটিতে পড়শীর সাথে কন্ঠ মিলিয়েছেন সেরাকণ্ঠ তারকা ইমরান। ‘খোদা তুজছে দোয়া হে এ/মেরি কিসমাত তু লিখ এইছে’ কথার হিন্দি গানটি লিখেছেন মুম্বাইয়ের গীতিকার জোনায়েদ ওয়াসি। গানটির সুর-সঙ্গীত করেছেন ইমরান। গতকাল ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজ ভাষার পাশাপাশি অন্য ভাষাতেও গান করার খুব ইচ্ছা ছিল। এবার সেই ইচ্ছা পূরণ হওয়ায় বেশ ভালো লাগছে। আশা করছি, গানটি সবাই পছন্দ করবেন।’
গানটির প্রসঙ্গে ইমরান বলেন, ‘গানটির কথা বেশ চমৎকার। অনেকটা হুট করেই গানটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গানটি করতে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতার মুখোমুখিও হয়েছি। এ প্রজন্মের অনেকেই হিন্দি গান পছন্দ করেন। আর সে কারণেই গানটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’

গানটির গীতিকার জোনায়েদ ওয়াসি আমাদের বলেছেন, তিনি মুম্বাইয়ের বিভিন্ন এফএম স্টেশনে গানটি প্রচার করবেন। ভিডিও আকারেও সেখানে গানটি প্রকাশ করার ইচ্ছা আছে আমাদের।’

এদিকে সম্প্রতি দার্জিলিংয়ে পড়শীর ‘জনম জনম’ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন পড়শী ও ইমরান। সপ্তাহখানেক পরই আসছে ‘পড়শী-থ্রি’।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top