অঘটন শুধু আমজনতাকেই মাঝে-মধ্যে বিপাকে ফেলে না, মহারথীদেরও- এমনি একটা অবস্থার মুখোমুখি হতে হলো বলিউড তারকা সোনম কাপুরকে।
অনেক দিন ধরেই প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন ভাগ মিলখা ভাগ-এর। এবার পুরোমাত্রায় প্রচারণার প্রথম ধাপ হিসেবে সংবাদ সম্মেলনে সবার সঙ্গেই হাজিরা দেয়ার কথা তার। কিন্তু সবাই সময়মতো জায়গামাফিক উপস্থিত হলেও সোনমকে পাওয়া যাচ্ছিল না।
‘একটু আগেও তো এখানেই ছিলেন সোনম’- এমনও বলতে শোনা যায় অনেককে। কিন্তু উপযুক্ত সময়ে তাকে ক্যামেরার সামনে মিলখা সিং আর ফারহান আখতারদের সঙ্গে না দেখে অনেকেই খানিকটা ভ্রু কুঁচকে ছিলেন। শেষ সময়ে এসে না আবার কোনো বিবাদ হয়ে গেল ফিল্ম ইউনিটে।
সত্যি ঘটনাটা জানা গেল ক’দিন বাদে। পিচরঙা একটা গাউন পরে বেশ সুসজ্জিত হয়েই এসেছিলেন সোনম। কিন্তু প্রেস ব্রিফিং শুরু হওয়ার মাত্র কিছু সময় আগে টের পেলেন বেশ বেকায়দায় ছিঁড়ে গেছে পরনের পোশাকটা। এমন অবস্থা যে, না বদলে উপায় নেই।
তাই তাড়াহুড়া করে পোশাক বদলাতে গিয়েই এমন অবস্থা হলো সোনমের। অনুষ্ঠানের অর্ধেকের খানিক পর এসে হলেও যোগ দিয়েছেন প্রেস কনফারেন্সে। তবে যাই হোক, এরপর থেকে পোশাকের বিষয়ে সতর্কতাটা একটু খেয়াল করেই রাখতে হবে সোনম কাপুরের।


একটি মন্তব্য পোস্ট করুন