GuidePedia

0
স্মার্টফোন শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করবে
শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করেই রোগ নির্ণয় করবে মোবাইল অ্যাপ্লিকেশন। শুনতে যেমনই লাগুক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা বিষয়টিকে বাস্তবে রূপ দিতে চলেছেন। রসায়নের অধ্যাপক ন্যাট লুইস দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা সেন্সরি ভেপার টেকনোলজি ব্যবহার করছেন এ কাজে।

অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে ইলেকট্রনিক নোজ। এটি যেকোনো স্থানে রোগ নির্ণয়ে ভূমিকা রাখতে পারবে। অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনে ইনস্টল করে যেকোনো ব্যক্তি নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ করে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।

গবেষকদলের সদস্য হিদার ম্যাককেইগ জানান, চিকিৎসকরা এটি ব্যবহার করে সহজেই রোগীর অবস্থা নির্ণয় করতে পারবেন। এর সাহায্যে শ্বাস-প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ, বিশেষ করে যক্ষ্মার মতো রোগ নির্ণয় করা সহজ হবে। খুব শিগগির অ্যাপ্লিকশনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top