প্রযুক্তি নিয়ে কিছু ডিজিটাল বাংলা কৌতুক নিয়ে একটা পোস্ট করি , জাস্ট ফান বা আনন্দ দিবার জন্য । ডোন্ট মাইণ্ড প্লিস । সকল কৌতুক আমি ইণ্টারনেট এর কয়েকএকটি ওয়েব সাইট থেকে সংগ্রহ করেছিজিপ ফাইলে কমপ্রেস করে
অনলাইনে পরিচিত হয়ে পরস্পরকে নিজেদের ছবি পাঠানোর পর দেখা করার সিদ্ধান্ত নিল এক ছেলে আর এক মেয়ে। দেখা হওয়ার পর মেয়েটিকে বলল ছেলেটি, ‘ছবিতে কিন্তু তোমাকে অনেক ছোটখাটো মনে হয়েছিল।’
মেয়েটি বলল, ‘তা তো হতেই পারে। কারণ তোমাকে ছবি পাঠিয়েছিলাম জিপ ফাইলে কমপ্রেস করে।’
বাজে জিনিস
—ইন্টারনেট খুব বাজে একটা জিনিস।
—তা কেন! আমি তো ইন্টারনেটের মাধ্যমে মেয়ের সঙ্গে পরিচিত হয়ে তাকে বিয়ে করেছি।
—আমি তো সে কথাই বলছি!
মেয়েদের অপারেটিং সিস্টেম
মেয়েদের জন্য তৈরি করা অপারেটিং সিস্টেম প্রশ্নের উত্তরের অপশন হিসেবে মনিটরের পর্দায় দেখায়: ‘হ্যাঁ-ও নয়, না-ও নয়’, ‘হ্যাঁ, আবার না-ও’, ‘না! না! না!’ এবং ‘কখনো না’।
কম্পিউটার টানাটানি
সামরিক বাহিনীতে সার্জেন্ট জিজ্ঞেস করছেন নবাগতদের, ‘তোমাদের মধ্যে যারা প্রোগ্রামিং জানো, তারা দুই কদম সামনে এসে দাঁড়াও।’
তিনজন এগিয়ে এসে দাঁড়াল। তখন সার্জেন্ট বললেন, ‘তোমরা কম্পিউটার টানাটানি করবে।’
ব্যাটারি লো
হাবলু আর বিল্টুর মধ্যে কথা হচ্ছে—
হাবলু: জানিস, আজ আমার মোবাইল ফোনে অদ্ভুত একটি মেসেজ এসেছে। আর সঙ্গে সঙ্গেই মোবাইলটি বন্ধ হয়ে গেছে।
বিল্টু: বলিস কী রে! মেসেজে কী লেখা ছিল?
হাবলু: ব্যাটারি লো।
বিল্টু: বলিস কী? মেসেজটা তাড়াতাড়ি আমাকে পাঠিয়ে দে। আমি ওই মেসেজ সবাইকে পাঠিয়ে সবার মোবাইল ফোন বন্ধ করে দেব।
আমার উচ্চতা
বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন।
নবীন পাইলট: আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।
সাহায্যকারী: ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।
নবীন পাইলট: আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!
একটি মন্তব্য পোস্ট করুন