সম্প্রতি অনলাইনে এক জরিপে শীর্ষে থাকা পাঁচজনের মধ্যে বলিউড সুপারস্টার সালমান খানের অবস্থান পিছিয়ে, চার নাম্বারে। এতে তিনি খানিকটা মন কষ্টে ভুগেন। কিন্তু তাতে কি সাল্লুর হৃদয় এখন ভক্তদের
জন্য উন্মুক্ত। অনলাইনে ‘বিং হিউম্যান’ নামে পেজের মাধ্যমে ভক্তদের সাথে রীতিমত মতবিনিময় করে
চলেছেন। বিয়ে বিষয়ক এক প্রশ্নের জবাবে বলেন,‘বিয়ে হয়তো করবো। অবশ্য গৎবাঁধা বিয়ের বন্ধনে জড়াতে চাই না। তবে আমি সন্তান চাই’ সাল্লু বলেন,‘ঠিক জানি না কবে বিয়ে করবো। কিন্তু আমি শিশুদের ভালোবাসি। আমি চাই আমার ঘরে শিশুদের কোলাহলে মেতে উঠুক। একটি উপায়ে বিয়ে থেকে রেহাই পাওয়া যেতে পারে, তা হলো সন্তানদের নিয়ে থাকা।’ সাল্লুর এমন ভাবনায় অনেক ভক্তরাই বেশ অবাক হয়েছেন।
সাল্লু’র গুগুলে ‘বিং হিউম্যান’ নামে পেজের মাধ্যমে তার ভক্তরা সহজেই তার প্রিয় তারকার সাথে যোগাযোগ রাখতে পারবে। এ পেজের মধ্য দিয়ে তার নিজের পণ্যের প্রচার ও চালিয়ে যেতে পারবেন।
তিনি আগের মতই ব্যস্ত থাকবেন তার অভিনয় জগৎ নিয়ে সেই সাথে যুক্ত হলো গুগুলে ভক্তদের সাথে সংযোক আর নিযুক্ত থাকতে চান সন্তান নিয়ে। তবে যাই হোক বিয়ে নয়!

একটি মন্তব্য পোস্ট করুন