রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই সময় ধরে চলবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ তাদের কাজের সুবিধা মত সময় নির্ধারণ করতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন