GuidePedia

0
এই টিপস নিয়ে হয়ত আপনি আহামরি কিছু করতে পারবেন না বাট আত্মার শান্তি পাবেন। যারা আজো একবারও কুরআন খতম করতে পারেন নাই তারা হেলায় সুযোগ হারাবেন না । আমরা কতো টাইম ওয়াইস্ট করি হেলেয়-অবহেলায়। একটু টাইম সচেতন হলে এই টাইমই আমাকে অনেক কিছু দিতে পারবে । আজ দেখাব কিভাবে খুব সহজে-অল্প সময়ে কুরআন খতম করতে পারেন।

যা যা লাগবে

১. এক জিলদ কুরআন

২. ইচ্ছা শক্তি



যেভাবে শুরু করবেন।

প্রথমে অজু করে আসেন ।

তারপর টুপি/উড়না পরে সুন্দর করে কুরআন নিয়ে বসেন। “বিসমিল্লাহ” বলে শুরু করেন ।

ইয়া মালিক কিভাবে এই ৬১১ পৃষ্ঠা শেষ করবেন।

নো প্রবলেম । আমি টিপস দিচ্ছি । দাঁড়ান !

না , উঠে দাড়াতে হবে না !

আমরা ৬১১ পৃষ্ঠার যে হিসাব দিলাম এটা প্রায় সব কুরানের copyএর same নাও হতে পারে বাকি ৬০০ এর কম হবে না একটাও । তাই স্ট্যান্ডার্ড হিসাবে ৬০০ পৃষ্ঠা নিলাম ।

এখন দেখেন এই ৬০০ পৃষ্ঠা আমার শেষ করতে ভয় লাগছে বাট যদি কিছু টিপস অবলম্বন করি তাইলে এটা অনেক সহজ । এই ৬০০ পৃষ্ঠাকে আমরা ৩০ দিয়ে ভাগ করি । কারন ৩০ দিনে রমজান মাস। তাইলে প্রতিদিনে কত আসে?

মাত্র ২০ পৃষ্ঠা তাই না !

এখন দেখেন এই ২০ পৃষ্ঠাটাও আমার জন্য কঠিন । এখন ভাগ করেন ৫ দিয়ে ।

৫ দিয়ে কেন ভাগ দিবো ? কারন রমজান মাসে সবাই মুটামুটি ৫ ওয়াক্তি নামাজ পড়ে । এই নামাজের ওয়াক্ত অনুযায়ী ৫ দিয়ে ভাগ দিলাম ।

উত্তর কি আসে ? ৪ তাই না !

এর মানে আপনি যদি প্রতি নামাজের আগে বা পরে  ৪ পৃষ্ঠা করে পড়েন তাইলে আপনার এক মাসে একবার কুরআন খতম করতে তেমন বেগ পোহাইতে হবে না । হিসাবটা দেখেন ২০*৫*৪=৬০০ পৃষ্ঠা ।

এর মানে আপনি Easily কুরআন খতম করতে পারছেন । আর যারা আমার মতো এত lazy না , যারা আর  ফাস্ট,মানে “ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” তারা প্রতি নামাজের আগে ৪ পৃষ্ঠা আর পরে ৪ পৃষ্ঠা করে পড়লে এক মাসে ২ বার খতম করতে পারেন । আর যারা তেরাবির নামজের এক রাকাতও মিস দেন না তারা তো ৩ বার খতম করতে পারেন {আমি প্রায় মিস দিয়ে দেই । pray for me , so that I can perform all the prayer}।

আর যারা আরো ভাল তারা ৪ বার পারেন। কিভাবে জানেন ?
তারা শেষের ১০ দিনে তাহাজ্জুদের নামেজ পড়ে আরো একবার খতম করতে পারেন । {বাংলাদেশের প্রায় প্রতিটা মসজিদে শেষের ১০ দিনে তাহাজ্জুদের সময় এক খতম করা হয় । আপনি সেখানে শরিক হতে পারেন }।

আর আমার একটা রিকুয়েস্ট । আপনারা সবাই , যারা যারা আমার এই পোস্টটা পড়ছেন তারা COPY করে তাদের ফেবুতে গিয়ে PAST করার অনুরোধ জানাচ্ছি।  এতে আপনার যেমন লাভ হবে আমারও । আপনার কারনে যারা যারা কুরআন খতম করবে তাদের সওাবের একটা অংশ আপনি পাবেন তার সাথে আমিও একটা ভাগ পাবো । আপনি বলবেন কিভাবে ?
আমি বলবো DESTINY-2000 limited যে সিস্টেমে MULTILEVEL ব্যবসা করেছে ঠিক সেই ভাবে ।  DESTINY-2000 limited  দুর্নিতি করেছে, বাট আমার আল্লাহ্‌ দুর্নিতিকে নিষেধ করেছেন। তাই এটা কল্পনাও করা যায় না ।  আশা করি সবাই আমার রিকুটা পালন করবেন । {আমার ধারনা টেক টিউন্সে এই রকম অনুরোধ আর কেউ করেনি}

আর যারা এই রিকু পালন করতে পারবেন না তারা অন্ততো এই সহজ টিপসটা আপনার বন্ধুকে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top