সাধারণত ধূমপান যে স্বাস্থ্যের ক্ষতি করে তা সবারই জানা। তবে ধূমপানজনিত কারণে আপনি টেকো হয়ে যেতে পারেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সিগারেট খেলে পুরুষদের চুলও পড়ে যায়, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বয়স বাড়লে পুরুষদের চুলপড়ার যে প্রবণতা শুরু হয় তার অন্যতম কারণ হচ্ছে পুরুষ সেক্স হরমোনের ক্রিয়াশীলতা। তাইওয়ানে ৭০০ লোকের উপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, একজন লোক যত বেশি ধূমপান করবে, তার টাক ততই বাড়তে থাকবে। গবেষণাধীন ব্যক্তিদের বয়স চল্লিশোর্ধ ছিল।
তাইপের ফার ইস্টার্ন মেমোরিয়াল হসপিটালের গবেষকরা এসব লোকদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করেন। বিষয়বস্তুর মধ্যে ছিল তাদের বয়স, তাদের চুলপড়া শুরু হওয়ার সময়কাল, পরিবারের কারো টাক আছে কিনা, তাদের ধূমপানের ইতিহাস ইত্যাদি। এসব লোকের উচ্চতা এবং ওজন মাপা হয়, এদের রক্ত পরীক্ষাও সম্পন্ন করা হয়। বিশ্লেষণের ফলাফলে দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলপড়ার ঝুঁকিও বাড়তে থাকে। দেখা যায়, প্রচুর ধূমপান যারা করেন তাদের ক্ষেত্রে বা পুরুষালী ধাচের টেকো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা কখনো ধূমপান করেননি তাদের তুলনায় যারা প্রতিদিন ২০টির মত সিগারেট খান তাদের সাংঘাতিকভাবে চুল পড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। দেখা গেছে ধূমপান ছেড়ে দেয়ার পরেও চুল পড়ার ঝুঁকি থেকেই যায়। কারণ হিসেবে গবেষকরা বলেন যে, ধূমপানের ফলে ধূমপায়ীদের চুল থলিকা-এর জেনেটিক কাঠামো বিপর্যস্ত হয়ে থাকতে পারে। চুলের প্রবৃদ্ধি ঘটে চুল থলিকা এর কারণেই। তদুপরি এর ফলে রক্তসংবহন এবং হরমোনের জন্য প্রয়োজনীয় কোষ নষ্ট হতে পারে। চুলের গোড়ায় এই কোষের অবস্থান। পুরুষালী ধাঁচের টেকোমী ব্রিটেনের ৭.৪ মিলিয়ন লোককে আক্রান্ত করেছে। পারিবারিকভাবেও চুলপড়ার প্রবণতা দেখা যায় এবং মায়েদের চুলপড়াটা খুবই প্রভাবদায়ী। এর অর্থ কারো মায়ের বাবা যদি টেকো হয়ে থাকেন, তাহলে একসময় ঐ মানুষটিও টেকো হয়ে পড়বেন। চুলপড়াটা পুরুষের প্রতীক মনে করা হলেও আসলে এটা আত্মমর্যাদায় জোরালো আঘাত হানে। গত বছর ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি মার্ক ওটেন তাঁর মধ্যজীবনের সংকট এবং পরবর্তী যৌন কেলেংকারির জন্য তার চুলপড়াকে দায়ী করেন। এর কোন নিরাময় না থাকলেও কিছু টেবলেট ও লোশন চুল পুনরায় গজিয়ে উঠতে সাহায্য করে। ভূক্তভোগীরা কেউ কেউ চুল প্রতিস্থাপনও করিয়ে থাকেন। আবার শ্যাম্পু ব্যবহারে চুল ঘন হয় বলে মনে করেন অনেকে।


একটি মন্তব্য পোস্ট করুন