GuidePedia

0
টাইপ ওয়ান ডায়াবেটিসের টিকা আবিষ্কারে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারকে ডায়াবেটিস থেকে মানুষকে রক্ষা করতে বড় ধরনের অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।
রোগীর নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দিয়ে দেহে টাইপ ওয়ান ডায়াবেটিসের আক্রমণ থামিয়ে দেয়া যায় বলে এক আগাম পরীক্ষায় জানা গেছে।


রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা ইনসুলিন প্রস্তুতকারী কোষ ধ্বংস করে। ইনসুলিন হচ্ছে দেহে ব্লাডসুগার বা রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী প্রয়োজনীয় হরমোন।
৮০ জন রোগীর ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ডায়াবেটিসের টিকা রোগীর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে পুন:প্রশিক্ষিত করে তোলে। বিশেষজ্ঞরা এই টিকা আবিষ্কারকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
স্বাভাবিকভাবে একটি টিকা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আক্রমণ করতে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলে।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকরা রোগ প্রতিরোধ ব্যবস্থার সংক্রমণ রোধ ক্ষমতা রহিত করতে বিপরীত প্রতিক্রিয়ার একটি ভ্যাক্সিন বা টিকা ব্যবহার করেন।
টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের মধ্যে বেটা সেল ধ্বংস করে। অর্থাৎ দেহ পর্যাপ্ত ইনসুলিন তৈরি সক্ষম হয় না এবং এ ক্ষেত্রে সারা জীবন নিয়মিত হরমোন ইঞ্জেকশন নেয়ার প্রয়োজন হয়। এটা টাইপ টু ডায়াবেটিসের চাইতে একেবারেই ভিন্ন। অস্বাস্থ্যকর খাদ্যের কারণে টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে।
ভ্যাকসিন তৈরি করতে বেটা সেল আক্রমণকারী নির্দিষ্ট শ্বেত কণিকা টার্গেট করা হয়। রোগীদের তিন মাস ধরে নিয়মিত ইঞ্জেকশন দেয়ার পর শ্বেতকণিকার মাত্রা কমে যায়।
রক্ত পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিন দেয়ার পর রোগীদের দেহে বেটা সেলের কার্যকারিতা শুধু ইনসুলিন দেয়া হয়েছে এমন রোগীদের চাইতে ভাল। অবশ্য,ইমিউন সিস্টেমের অন্যান্য দিক আগের মতোই অটুট রয়েছে।

সূত্র: বিবিসি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top