বলিউড তারকা অক্ষয় বা হৃতিক রোশনের সঙ্গে তাল মিলিয়ে নাচা চাট্টিখানি কথা নয়। সেই দুঃসাহসই দেখাবেন এবার কাটরিনা কাইফ। আবশ্য এর আগে ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ এ অক্ষয় খানের বিপরীতে অভিনয় করলেও দর্শনীয় ছিল ‘শিলা কি জওয়ানি হো’ ছবিতে আইটেমে ক্যাটের নাচ। আর প্রথমবারের মতো ‘চিকনি চামেলি’ ছবিতে হৃতিকের সঙ্গে আইটেমে নেচেছিলেন ক্যাট। আর এবার হৃতিক-ক্যাট জুটি নাচের ঝড় তুলবেন সিদ্ধার্থ রাজ আনন্দের পরিচালনায় আপকামিং ‘ব্যাং ব্যাং’ ছবিতে। বলিউডে অন্যতম শ্রেষ্ঠ ড্যান্সার হিসেবে পরিচিত হৃতিক। আর তার সঙ্গে ফাটাফাটি নাচের প্রস্তুতি নিতে হচ্ছে ক্যাটকে। এ জন্য দিতে হচ্ছে বাড়তি সময়। হৃতিকের সঙ্গে তাল মিলিয়ে নাচা চ্যালেঞ্জিং, তবে ক্যাট সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আগামি জুন থেকে এ ছবির শুটিং হবে। তাই মাস খানেক আগে থেকেই নিচ্ছেন প্রস্তুতি। পরিচালক সিদ্ধার্থ রাজ আনন্দ ও কোরিওগ্রাফার আহমেদ খান নাচের সেট নির্ধারণ করেছেন গ্রিসে। আর কাটরিনা নিজেকে তৈরি করে নিচ্ছেন নিজের সেরা পারফর্মেন্স দেখাতে। তবে এ ছবির প্রস্তুতির ফাঁকে আপকামিং ‘ধুম থ্রি’ ছবির জন্য সময় বের করে নিচ্ছেন ক্যাট।

একটি মন্তব্য পোস্ট করুন