GuidePedia

0
একজন বিবাহিত পুরুষের সাক্ষাতকার
— ভাই, কেমন আছেন?
— বিবাহিতরা যেমন থাকে!
— ঠিক বুঝলামনা।
— বুঝবেন, বুঝবেন, সময় হলে ঠিকই বুঝবেন।
— আচ্ছা, সময়ের অপেক্ষায় রইলাম।

এবার তাহলে আসল কথায়আসি।

— হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলেন। দেখছেন না, হাতে বাজারের ব্যাগ?
— আচ্ছা ভাই, মানুষ কখন বিয়ে করে?
— যখন তার বুদ্ধি লোপ পায় !!!
— আপনার মতে, বিয়ে করার প্রথম ধাপ কি?
— একটি চরম ভুল সিদ্ধান্ত গ্রহণ!!!
— মানুষ প্রেম করে ছ্যাঁকা খায়। আর বিয়ে করে?
— ধরা খায় !!!
— বিয়ের দিন বর হাসিখুশি থাকে, কিন্তু কনে কাঁদে কেন?
— দুজনই কাজ দুটো শেষ বারের মতো করে নেয় !!!
— মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায়। আ
র ছেলেরা?
— পরের (স্ত্রীর) হয়ে যায় !!!
— ছেলেরা যখন মেয়েদের উত্ত্যক্ত করে, তখন তাকে ইভটিজিং বলে। আর মেয়েরা যখন ছেলেদের উত্ত্যক্ত করে, তখন তাকে?
— সংসার বলে !!!
— বিয়ে করলে এত সমস্যা, তবু আপনারা এন্টি-বিবাহ নামে কোন সংগঠন খুলছেন না কেন?
— আপনি কি লেজকাটা শেয়ালের কথা শোনেননি?
— ভাই, যারা নতুন বিবাহ করেছে, তাদের জন্য কিছু টিপস?
— ভাইরে, এইসব টিপস এখনো কেউই আবিষ্কার করতে পারেনি।
— ওকে ভাই, কথা বলে অনেক ভালো লাগলো। আবার দেখা হবে।
— আচ্ছা ভাই, এই সাক্ষাতকারটা আমার নাম ছাড়া পোস্ট করবেন।
______________________ 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top