সানি লিওনকে সালমান নিজ হাতে শাড়ি পরালেন
‘জয় হো’র সর্বোচ্চ প্রচারণার জন্য চেষ্টার কোনো ত্রুটিই রাখছেন না ‘এক থা টাইগার’ তারকা সালমান খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সানি লিওনকে শাড়ি পরানো শিখিয়ে দিয়ে আবারো আলোচনায় এসেছেন সালমান। তেলেগু ছবি ‘স্টালিন’র এর রিমেক হিসেবে নির্মাণ করা ‘জয় হো’ ছবিটি ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে।

গত বৃহস্পতিবার বসেছিল স্টার গিল্ড অ্যাওয়ার্ডের আসর। এতে উপস্থাপনা করেছেন সালমান। মঞ্চে কীভাবে শাড়ি সামলাতে হয় ও সুন্দর করে শাড়ি পরতে হয় সালমান সেই সম্পর্কে সানি লিওনকে অনেক পরামর্শও দিয়েছেন।
মঞ্চের মধ্যে সবার সামনেই নিজ হাতে সানি লিওনকে শাড়ি পরিয়েও দিয়েছেন সালমান।
একটি মন্তব্য পোস্ট করুন