GuidePedia

0
মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত খবর এবং ছবি নিয়ে একটি ডিজিটাল অ্যালবাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এই খবর নিশ্চিত করে রাইমার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিকালের পর থেকে মুনমুন কন্যা রাইমা এবং রিয়া সেন এমন উদ্যোগ নিয়েছেন। এমনি ইতিমধ্যেই কাজও শুরু করেছেন সুচিত্রার নাতনিরা।

জানা গেছে, কলকাতার বেশ কয়েকটি চ্যানেলে প্রচারিত ছবি এবং ইন্টারভিও সিডি এরই মধ্যে চেয়ে পাঠানো হয়েছে। কলকাতার একটি নিউজ চ্যানেলে সিনিয়র সাংবাদিক রজত সংবাদমাধ্যমকে জানান, সুচিত্রা সেনের প্রয়াণের খবর, এবং এই সংক্রান্ত লাইভ টেলিকাস্ট এমনকি চ্যানেলে টকশো'র জন্য ১৮ ঘণ্টা বরাদ্দ করেছেন। এর থেকে সেন পরিবার যতকিছুই তাদের কাছে চেয়েছেন সবটা দিয়ে দেওয়া হবে। আমরা এই উদ্যোগে সামিল হতে পেরে গর্বিত।

মহানায়িকার মৃত্যুর খবর শুধু কলকাতা, ভারতের অন্য মিডিয়াতেই নয় প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও টেলিভিশনেও প্রচারিত হয়েছে। সেগুলোও সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। এছাড়াও বাংলা, ইংরেজি ভাষা ছাড়াও বিশ্বের অন্য ভাষায় প্রকাশিত খবরও রাখা হবে ওই ডিজিটাল অ্যালবামে।

সেন পরিবারের সংশ্লিষ্ট ওই ঘনিষ্ট ব্যক্তি আরও জানিয়েছেন, প্রথমত পত্রিকার খবরগুলোর হার্ডকপি সংগ্রহ করা হবে। এরপরই সেগুলোকে স্কেন করে ডিজিটাল ফরমেটে নিয়ে অ্যালবাম করা হবে। আর টেলিভিশনের ভিজুয়্যালগুলো সংগ্রহ করা হবে সিডিতে। সেগুলো একইভাবে একটি ডিজিটাল অ্যালবাম করা হবে। অ্যালবাম দুটিতেই সুচিত্রা সেনের নিজের কণ্ঠে গান বসিয়ে দেওয়া হবে। একই রকমভাবে বিভিন্ন ছবি থেকে সুচিত্রার আলোচিত ডায়লগ তুলে এনে জুড়ে দেওয়া হবে। এভাবেই সংবাদগুলোকে সংগ্রহের অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে।সৌজন্যে: কালের কণ্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top