GuidePedia

0

ফেসবুক ব্যবহারে বাধা দেয়ায় কিশোরীর আত্মহত্যা


ফেসবুক ব্যবহারে বাবা-মা বাধা দেয়ায় ভারতের জয়পুরে ১৭ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে।
ফেসবুক ব্যবহারে বাধা দেয়ায় কিশোরীর আত্মহত্যা


নাম প্রকাশ না করার শর্তে পুলিশের তদন্ত কর্মকর্তা এএফপিকে বলেন,মহারাষ্ট্র রাজ্যের পার্বহানি শহরে বাবা-মা’র সাথে বচসার পর বুধবার শোয়ার ঘর থেকে কলেজ পড়ুয়া ঐশ্বরিয়া দাহিওয়ালকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়।

নানাল পাথ পুলিশ স্টেশনের ওই পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার রাতে ঐ কিশোরী ফেসবুক ব্যবহার করা নিয়ে তার বাবা-মা’র সঙ্গে ঝগড়া করে। বাবা-মা তাকে ফেসবুক ব্যবহার ও সারাক্ষণ মোবাইলে চ্যাট করা থেকে বিরত থাকতে বললে তাদের মধ্যে ঝগড়া বাধে।
মেয়েটির বাবা-মা বাজেভাবে সময় নষ্ট না করে তাকে পড়ালেখায় মনোযোগ দিতে বলেন। এ নিয়ে ঝগড়ার পর ঐশ্বরিয়া তার শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার আত্মহত্যার কথা উল্লেখ করে একটি চিরকুট লেখে পাশে ফেলে রাখে।

share please 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top