GuidePedia

0
আইফোন ৫ সোনার
কারদাশিয়ানের কাছের একটি সূত্র জানিয়েছে, এই তারকা এখন কালো রঙের আইফোন ফাইভই ব্যবহার করছেন। তবে এটা নিশ্চিত, শিগগিরই তাঁর হাতে সোনালি রঙের আইফোন ৫-এস শোভা পাবে। সোনার আইফোন ৫-এসের সাংকেতিক নাম রাখা হয়েছে ‘কারদাশিয়ান ফোন’।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এর তথ্যপ্রযুক্তি বিষয়ক কলাম লেখক নিক বিলটন এই তথ্য ফাঁস করেছেন টুইটারে। পরে অ্যাপল কম্পিউটারের অভ্যন্তরীণ সূত্রগুলোও নিশ্চিত করেছে এই ফোনটিকে কারদাশিয়ান ফোন নামে ডাকা হয়।
কিন্তু কেন?  এটা কি কোনো গোপন সাংকেতিক নাম?  বা অন্য কিছু? না,  তেমন কিছুই নয়। আসলে কৌতুক করেই ফোনটির এ নাম দিয়েছেন অ্যাপলের কর্মীরা।
আসলে সোনালি রঙের এই আইফোনটি বাজারে ছাড়ার আগেই রিয়্যালিটি তারকা কারদাশিয়ানের কাছে এ রকমই একটা আইফোন ছিল। এটি নিয়ে গত ডিসেম্বরে তিনি ছবিসহ টুইটও করেছিলেন। সেটি অবশ্য ছিল সোনালি রঙের আইফোন ৫-এস।
সোনালি রঙের আইনফোন ৫-এস বাজারে ছাড়ার আগে এ নিয়ে দেখা দিয়েছিল নানা রকম সংশয়। ধারণা করা হচ্ছিল, এই ফোনটি খুব একটা জনপ্রিয় হবে না। কিন্তু বাজারে ছাড়ার পর এই মডেলটি নিয়েই মানুষের মধ্যে দেখা গেছে অন্য রকম কৌতূহল।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top