চিকিৎসকেরা অস্ত্রোপচার করে শরীর থেকে ৪২টি মুক্তা বের করেছেন। চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ঝো (৬১) নামের এক ব্যক্তির দেহে এই অস্ত্রপাচার করা হয়।

প্রাকৃতিকভাবে মুক্তাগুলো ঝো-এর শরীরে আসেনি। ওই ব্যক্তি পায়ের অসহ্য ব্যথা থেকে রক্ষা পেতে শরীরের বিভিন্ন অংশে এই মুক্তাগুলো ঢুকিয়েছিলেন। নিয়ানলুন অর্থোপেডিকস হাসপাতালের চিকিৎসকেরা ঝোয়ের কোমর, নিতম্ব ও পায়ে ছুরি চালিয়ে মুক্তাগুলো বের করেন।
গ্লোবাল টাইমের খবরে বলা হয়েছে, ঝো কয়েক বছর ধরে মেরুদণ্ডের নিম্নাংশ ও পায়ের ব্যথায় ভুগছিলেন। তাঁর এক বন্ধু তাঁকে হুনান প্রদেশের উয়াইয়াং এলাকার এক চিকিৎসকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই চিকিৎসক জোয়ের শরীরে ৪২টি মুক্তা ঢুকিয়ে চিকিৎসা করতে বলেন।
এই চিকিৎসা পদ্ধতিতে এক আত্মীয় সুস্থ হয়েছেন জানার পর ঝোও ২০১১ সালে এই চিকিৎসা নেন। গত বছর থেকে তিনি পায়ে এত তীব্র ব্যথা অনুভব করেন যে আর হাঁটতে পারছিলেন না। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর শরীরে মুক্তার উপস্থিতি দেখেন। এর পরই সেগুলো অস্ত্রোপচার করে বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
একটি মন্তব্য পোস্ট করুন