৫৫ ফুট চুলের অধিকারী নারী


রূপকথার কল্পকাহিনীর কোন চরিত্র নয়। নাকি স্বপ্ন দেখা কোন দৃশ্য, বাস্তবের রক্তমাংসের এক নারী।যার মাথার চুল এতই লম্বা যে তার পিছনে চুল বহনের জন্য থাকতে হয় আরও অনেককে। ৫৫ ফুট চুলের অধিকারী সেই নারীর নাম আশা ম্যান্ডেলা। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা। ২৫ বছর ধরে সযত্নে আগলে রেখেছেন এই আফ্রিকান আমেরিকার তার এই লম্বা চুল । তিনি নাকি ‘আধ্যাত্মিক ডাকে’ চুল রাখা শুরু করেন। একসময় সেই চুল এতটাই লম্বা হয় যা বিশ্বের সবচেয়ে লম্বা কেশওয়ালির খেতাবটি এনে দেয় তাকে, গিনেস বুকে উঠে তার নাম।

তবে এই ৫৫ ফুট লম্বা চুলের জন্য অনেক বিপত্তি পোহাতে হচ্ছে তাকে। তবে তার কাছে চুল সন্তান তুল্য , তাই চুলের জন্য সেই বিপত্তিকেপাত্তা দিতেই নারাজ আশা ম্যান্ডেলা।

এতো লম্বা চুলের জন্য তার মেরুদণ্ডে বক্রতার সৃষ্টি হয়েছে। প্যারালাইজড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তার। চিকিৎসকরা তাকে চুল কেটে ফেলার পরামর্শ দিলেও তিনি তাতে নারাজ।

আশা ম্যান্ডেলা বলেন, তার কেশ কেটে ফেললে তিনি জীবন্ত লাশে পরিণত হবেন ‘আমার চুল আমার অংশ। এটা আমার জীবন। চুল কাটা আর আত্মহত্যা একই সমান।ক্যান্সার, দুই দুইবার স্ট্রোক ও হার্ট-অ্যাটাক থেকে তিনি রেহাই পেয়েছেন এই চুলের কারণই।

ঐতিহাসিক চুল তৈরির ফর্মুলা তিনি ছাড়া আর কেউ জানেন না। তার চুল ধুঁতে আর শুকাতে দুদিন লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন