আসছে ভূতনাথ টু


ফিরতে চলেছেন মিষ্টি ভূত ‘ভূতনাথ’ ৷ যাকে দেখে ভয় পাওয়া তো দূর, উলটে কাঁধে চড়ে ঘুরতেই পছন্দ করে বাচ্চারা ৷ তার উপর সেই ভূত যদি হয় বলিউডের বিগবি অমিতাভ বচ্চন ৷ তাহলে তো কথাই নেই ৷ গপ্পোটা হল, ‘ভূতনাথ’ ছবির সাফল্যের পর পরিচালক নীতেশ তিওয়ারি আবার তৈরি ‘ভূতনাথ টু’ নিয়ে ৷ খবর আগেও ছিল এই ছবিতে নাকি একেবারে অন্যরকম রূপে দেখা যাবে বিগবিকে ৷ আগের ‘ভূতনাথ’ থেকেও এই সিকোয়েলে চমক বেশি ৷ চমক রয়েছে কাস্টিংয়েও, ভূতনাথ ছবিতে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও অমিতাভ ৷ শুধু তাই নয়, ছবিতে রণবীর কাপুরকেও দেখা যাবে একটি আইটেম নাম্বারে ৷ সম্প্রতি মুম্বইতে হয়ে গেল ‘ভূতনাথ রির্টানস’-এর ট্রেলার লঞ্চ ৷ অনু্ষ্ঠানে হাজির ছিলেন পরিতালক নীতিশ তিওয়ারিসহ অমিতাভ বচ্চন ৷ অমিতাভের কথায়, ‘ভূতনাথ ছবি বরাবরই আমার কাছে একেবারে অন্য অভিজ্ঞতা ৷ ভূত হয়ে আবার ফিরে এসে ভালই লাগছে ৷ ’ রণবীরের সঙ্গে আইটেম নিয়ে জানতে চাইলে অমিতজি জানিয়েছেন, ‘রণবীর দারুণ অভিনেতা ৷ আর রণবীর তো এখন আমার থেকেই বেশি জনপ্রিয় ৷ আশা করি আইটেম নাম্বারটাও রণবীরের মতো জনপ্রিয় হবে ৷’ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন