GuidePedia

0
নারীদের যৌনাকাঙ্ক্ষা বাড়ানোর জন্য তৈরি নতুন ভায়াগ্রা, ক্ষুধাও কমাবে

নারীদের যৌনাকাঙ্ক্ষা বাড়ানোর জন্য তৈরি নতুন ভায়াগ্রা সে কাজের পাশাপাশি ক্ষুধাও কমাবে। ব্রিটিশ প্রতিষ্ঠান অর্লিবিড নির্মিত ওষুধটি ২০১৫ সালে বাজারে আসার কথা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সূত্র জানিয়েছে, নারীদের যৌনতাবর্ধক ওষুধটি এখনো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এতে মেলাটোনিন উপাদানের সিন্থেটিক ভার্সন রয়েছে, যা মস্তিষ্কে কাজ করে নারীদের যৌনাকাঙ্ক্ষা বাড়ায়। এটি যৌনকর্মের ১৫ মিনিট আগেই গ্রহণ করতে হবে, যা এরপর প্রায় দুই ঘণ্টা কাজ করবে। এ ছাড়া এটি নারীদের ক্ষুধা কমাতেও সাহায্য করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এ ধরনের আরেকটি ওষুধ ‘লাইব্রিডোস’ তৈরি করেছে ডাচ ও মার্কিন প্রতিষ্ঠান ইমোশনার ব্রেন। এ ওষুধটিও আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে আসার করা রয়েছে। এতে টেস্টস্টেরোন রয়েছে, যা মস্তিষ্কের যৌনতার অংশে কাজ করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

পুরুষদের জন্য ভায়াগ্রা আসার পর তার ব্যাপক সাফল্যের সূত্র ধরেই নারীদের জন্য এসব ওষুধ তৈরির দিকে মনোযোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তারা আশা করছে, নারীদের যৌন সমস্যায় ওষুধগুলো কাজে আসবে। এ ছাড়া রজঃনিবৃত্তির পরও বয়স্ক নারীরা এসব ওষুধ সেবন করে যৌনাকাঙ্ক্ষা ধরে রাখতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top