ফেসবুকে পাওয়া গেল শাবনূরের নবজাতক সন্তানের ছবি। যখন ছবিটি তোলা হয় তখন শাবনূরের সন্তানের বয়স ছিল দেড়দিন। আর এ ছবিটি ফেসবুকে আপলোড করেন শাবনূরের এক কাছের আত্মীয়। ছবিটি ফেসবুকে দেওয়ার পর অনেকেই ছবিতে কমেন্টস করেন ও ছবিটি শেয়ার দেন। আর ফেসবুকেই নিজের সন্তানের ছবি প্রথম দেখলেন শাবনূরের স্বামী অনিক।
তিনি বলেন, প্রথম ছবি দেখার পর আমার চোখ দিয়ে পানি পড়েছে। কিছুক্ষণের জন্য বোবা হয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবলাম আমার বাবা মার কথা। তাদেরও এমন অনুভূতি হয়েছিল আমাকে দেখে। সত্যিই আমার ছেলেকে দেখে আমি অনুভূতির দিক থেকে ভাষাহীন। তার জন্য সবার দোয়া চাইছি।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। তার ছেলের নাম রাখা হয়েছে আইজেন নিহান। বর্তমানে মাসহ ছেলে দুজনই সুস্থ আছেন। তারা মার্চে দেশে ফিরবেন বলে জানান অনিক।
একটি মন্তব্য পোস্ট করুন