আজব খবর,একসঙ্গে দশ সন্তানের জন্মদান!
একসঙ্গে তিনটি বা ততোধিক সন্তানের জন্ম দেয়ার ঘটনা এখন চিকিত্সা বিজ্ঞানে খুব আশ্চর্য বা নতুন কোনো বিষয় নয় ।কিন্তু একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন মধ্যপ্রদেশের ২৮ বছর বয়সি এক নারী তবে দুঃখের বিষয় ১০টি সদ্যজাতদের মধ্যে কেউই আর বেঁচে নেই ।
![]() |
| আজব খবর,একসঙ্গে দশ সন্তানের জন্মদান! |
জানা যায়, সোমবার রাতে প্রসব বেদনা ওঠায় ভারতের মধ্যপ্রদেশের সাতনার কোটি গ্রামের অঞ্জু কুশওয়ালাকে স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঞ্জুর গ্রাম থেকে রেওয়া জেলায় অবস্থিত হাসপাতালটির দূরত্ব ১২৯ কিমি তাই পথে আসতে আসতেই ৯টি সন্তানের জন্ম দিয়ে দেন তিনি ।রাত ১১ টা নাগাদ ৯টি বাচ্চাকে একটি কাপড়ে মুড়ে অঞ্জু ও তার স্বামী সঞ্জয় হাসপাতালে পৌঁছান ।সেখানেই চিকিৎসকদের সহায়তায় ১২.৩১ মিনিটে তার দশম সন্তান ভূমিষ্ঠ হয় ।
হাসপাতালের সহকারি সুপার জানিয়েছেন, শেষ সন্তানের জন্ম হাসপাতালের অপারেশন থিয়েটারে জন্ম দিলেও সবকটি সন্তান ১২ সপ্তাহ আগেই মারা গিয়েছিল ।আর আশ্চর্য ঘটনাকে চাক্ষুষ করতে ভিড় জমিয়েছেন অনেকেই।মা ও তার দশটি বাচ্চাকে দেখার জন্য হাসপাতালের গাইনি বিভাগে লেগেছিল লম্বা লাইন ।
বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা যায়, এই ধরনের একসঙ্গে এতগুলো সন্তান জন্মানোর ঘটনা রোমে ঘটেছিল ১৯৭১ সালে ।সেখানে ৩৫ বছর বয়সি এক নারী একসঙ্গে ১৫টি সন্তানের জন্ম দেন । এরপর মালয়েশিয়ায় এক সন্তানসম্ভবা ৯টি সন্তানের জন্ম দিয়ে বিস্ময় সৃষ্টি করেন । কিন্তু কেউই বাঁচেনি ।
শেয়ার করুন

একটি মন্তব্য পোস্ট করুন