GuidePedia

0
ইলেক্ট্রনিক রক্ত তৈরি করলো আইবিএম গবেষকরা
কম্পিউটার দিয়ে কাজা করতে করতে এক সময় পিসি  গরম গয়ে যায়। তাই কম্পিউটারের মাইক্রোচিপ ঠাণ্ডা রাখার কাজে ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক রক্ত। পিসির গরম হওয়া রোধ করতে পদ্ধতিটি বের করেছে আইবিএমএর গবেষকরা।
ইলেক্ট্রনিক রক্ত তৈরি করলো আইবিএম গবেষকরা

সম্প্রতি ম্যাশেবলে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে। বর্তমানে সাধারণ কম্পিউটারের মাইক্রোচিপগুলো বাতাসের সাহায্যে শীতল করার ব্যবস্থা রয়েছে। কিন্তু আইবিএম অনেকদিন ধরেই কম্পিউটার ডিভাইসের যন্ত্রাংশ শীতল রাখার জন্য আরো কার্যকরী উপায় খুঁজছিল। সম্প্রতি তারা যে উপায়টির কথা বলছে তাতে বলা হচ্ছে মানবদেহের মতো মাইক্রোচিপেও তরল রক্ত ব্যবহার করা হবে।

কেননা মানবদেহের অধিকাংশ তাপ নিয়ন্ত্রণে রাখার জন্য রক্তের ভূমিকা খুব বেশি। এ সম্পর্কে আইবিএমের দুই কর্মকর্তা প্যাট্রিক রাচ এবং ব্রুনো বিল্ট জানান, মাইক্রোচিপগুলোতে অত্যন্ত সূক্ষ্ম নালী থাকবে যার মধ্য দিয়ে তরল প্রবাহিত হবে।
এ তরল কেবলমাত্র চিপগুলোকে ঠাণ্ডাই রাখবে না বরং পাশাপাশি এতে শক্তিরও জোগান দিতে পারবে।

নতুন এ পদ্ধতির বাস্তবায়ন হলে বিশ্বব্যাপী কম্পিউটার ডিভাইসের মাইক্রোচিপের শক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি এর উৎপাদন ব্যয়ও অনেক কমে আসবে। কেননা যে কোনো বড় বড় প্রতিষ্ঠানের ডাটা সেন্টার শীতল রাখার জন্য প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করা হয়ে থাকে। আর বায়ুনির্ভর শীতল ব্যবস্থার কারণে কম্পিউটার ডিভাইসগুলোর আকার যেমন বৃদ্ধি পায় পাশাপাশি চিপগুলো পূর্ণ শক্তিতে কাজ করতে পারে না।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top