নারীদের সুরক্ষা দিতে অনলাইন সেবা চালু করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কেউ বিপদে পড়লে ওই সাইটে অভিযোগ জানালেই তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে এগিয়ে আসবে কর্তৃপক্ষ। এই অনলাইন অ্যাপ্লিকেশনটি নারীর নিরাপত্তা রক্ষায় সচেতনতা সৃষ্টিতেও কাজ করবে।

বর্তমানে কারিনা এই অনলাইন অ্যাপ্লিকেশনটির সুযোগ-সুবিধার প্রচারণা চালাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটা ব্যবহার করতে নিজের বান্ধবীদেরও আহ্বান জানিয়েছেন কারিনা।
এমন একটি ইস্যুতে সহায়তার হাত বাড়িয়ে দেয়া ছেলের বউ কারিনার প্রশংসা করেছেন শর্মিলা ঠাকুর। কারিনা প্রশংসা পেয়েছেন স্বামী সাইফ আলী খানের কাছ থেকেও। তারা দুজনেই কারিনার কাজের সাহায্য করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে।
একটি মন্তব্য পোস্ট করুন