আসছে নতুন অপারেটিং সিস্টেম
বছর বিদায়ের সাথে সাথে বিদায় ঘণ্টা বাজাতে যাচ্ছে দীর্ঘ দিনের কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ’এর স্থলাভিষিক্ত হবে অপারেটিং সিস্টেম ‘মিডোরি’।

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অপারেটিং সিস্টেম তৈরিতে গবেষণা করছে । ধারণা করা হচ্ছে, প্রযুক্তির পরিবর্তনের সাথে টিকে থাকতে নতুন প্লাটফর্মের অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু মাইক্রোসফটের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে খুব গোপনে ‘মিডোরি’ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। মিডোরি ডেভেলপে ব্যবহৃত হচ্ছে প্রোগ্রামিং ভাষা ‘এম শার্প’। ‘মিডোরি’ নামের অপারেটিং সিস্টেমটি ডেভেলপে নেতৃত্ব দিচ্ছেন মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের ভাইস চেয়ারম্যান টেরি মেয়ারসন।
একটি মন্তব্য পোস্ট করুন