দুর্ঘটনার মুখোমুখি হল গুগলের স্ট্রিট ভিউ কার। সম্প্রতি ম্যাপ জায়ান্ট গুগল এই কার বাজারে নিয়ে আসে। এতে আছে ক্যামেরা, ম্যাপ দেখে রাস্তায় চলাচলের সুবিধা, স্বয়ংক্রিয় পারকিং সুবিধাসহ আরও অনেক রকম যান্ত্রিক ব্যবস্থা।
ইন্দোনেশিয়ার বগর শহরে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরেই একটি ট্রাকে ধাক্কা দেয় গাড়িটি। এতে কেউ হতাহত না হলেও বাস, ট্রাকসহ গাড়িটির অনেক ক্ষতি হয়েছে।
পুলিশ জানায়, প্রথম বাসটিকে ধাক্কা দেয়ার পর গাড়িটি পালানোর চেষ্টা করেছিল। কিন্তু দ্রুতগতিতে চালানোর ফলে গতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সেই অবস্থায় আরও একটি বাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
গুগল ইন্দোনেশিয়ার গণসংযোগ প্রধান ভিস্নু মাহমুদ বলেন,“এ ধরনের ঘটনাগুলো আমরা খুব গুরুত্বের সাথে নিয়ে থাকি। এমন পরিস্থিতি মোকাবিলায় আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছি।”
সূত্র : বিবিসি

একটি মন্তব্য পোস্ট করুন