এর আগেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী মিতা নূর। মিতা নূরের বাবা অভিযোগ করে বলেছেন নানা বিষয় নিয়ে অনেক আগে থেকেই তাদের মাঝে দাম্পত্য কলহ ছিল । এর আগেও আরো কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন মিতা নূর । মৃত্যুর কারণ স্বজনরা আত্মহত্যা দাবী করলেও তদন্তের আগে পুলিশ এ ব্যপারে মুখ খুলতে নারাজ।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে। সকাল পৌনে সাতটার দিকে পুলিশ মিতা নূরের গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় যায়। বাসার ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে ফ্যান থেকে মিতা নূরের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনা সম্পর্কে মিতা নূরের ছেলে শেহজাদ নূর (১৭) বলেন, ‘মধ্যরাতের কোনো একসময় ঘটনাটি ঘটেছে বলে আমাদের ধারণা। তবে কী কারণে এটা ঘটেছে, এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।’
তবে মিতা নূরের বাবা অভিযোগ করেছেন, মিতা নূরের স্বামী তাকে মানসিক অত্যাচার করতো। এ কারণে এর আগে আরও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছে মিতা নূর।
তবে, এ বিষয়ে মিতা নূরের স্বামী সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।
mita noor might have committed suicide as her husband got an extramarital affair.
উত্তরমুছুন