GuidePedia

0


বলিউডের সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলর অভিনেতা সালমান খান। তার বিয়ে নিয়ে গত কয়েক বছর ধরেই সারা বিশ্ব মিডিয়ায় আলোচনা চলছে। সর্বশেষ কাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ালেও সেই সম্পর্ক বর্তমানে নেই। তার বদলে রোমানিয়ার এক সুন্দরীর প্রেমেই বোধহয় পড়েছেন সালমান। গত কয়েকদিনে রোমানিয়ান টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী লুলিয়া ভেঞ্চারের সঙ্গে সাল্লুর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। খবর রটেছে লুলিয়াকে বিয়ে করতে যাচ্ছেন এই দাপুটে অভিনেতা। ইতিমধ্যে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে। বছর দুয়েক আগে বিদেশ সফরে গিয়ে প্রথমবারের মতো লুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাৎ হয়েছিল। সেই থেকে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। মাস ছয়েক আগেই অভিসার শুরু করেছিলেন সালমান ও লুলিয়া। সে গোপনীয়তা রক্ষা করে চললেও ইদানীং তারা লুকোচুরির আশ্রয় না নিয়ে প্রকাশ্যেই ডেটিং করছেন। তবে এ বিষয়ে সালমানের মন্তব্য না পাওয়া গেলেও তার বাবা সেলিম খান বলেছেন, এটা একদমই বানোয়াট সংবাদ। কারণ, কাজের কারণে হাজারো লোকের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন হয় সালমানের। একজনের সঙ্গে ভাল বন্ধুত্ব থাকা মানেই সেটা ভালবাসা বা প্রেমের সম্পর্ক নয়। সালমানের এই বিয়ের খবর কেবলই একটি গুঞ্জন, এর কোন সত্যতা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top