
নিজস্ব একটি ওয়েবসাইট চালু করলেন কণ্ঠশিল্পী পড়শী। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এই ওয়েবসাইটে পড়শী ভক্তদের জন্য থাকবে সব ধরনের তথ্য। শুধু তা-ই নয়, ভালোবাসা দিবস উপলক্ষে জি-সিরিজ থেকে প্রকাশিত পড়শী-২ অ্যালবামটি এই ওয়েবসাইটটি থেকে যে কেউই কিনতেও পারবেন। পড়শীর এই ওয়েবসাইটটি হলো www.porshi.net
ওয়েবসাইট চালু এবং সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে পড়শী বলেন, ‘শ্রোতাদের সঙ্গে
যোগাযোগের জন্যই মূলত ওয়েবসাইটটি চালু করেছি। পাশাপাশি আমার সম্পর্কে অনেক তথ্য থাকবে এখানে। ওয়েবসাইটটি যতটা আধুনিক করা সম্ভব ততটা চেষ্টা করেছি।’
পড়শী আরও বলেন, ‘মজার বিষয় হলো সরাসরি ভক্ত-শ্রোতাদের সঙ্গে চ্যাটিংও করতে পারব। তাই আমি বেশ এক্সাইটেড।’
জানা গেছে, ওয়েবসাইটের বাইরে অ্যালবামের নতুন দুটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা করেছেন পড়শী। পাশাপাশি স্টেজ প্রোগ্রাম নিয়েও অনেক ব্যস্ত সময় যাচ্ছে বলে জানান তিনি। আজ শুক্রবার পড়শী ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে গান করতে গেছেন। অনুষ্ঠান শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে পড়শীর।
একটি মন্তব্য পোস্ট করুন