ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন এখন নিজের নষ্ট অতীতটাকে ভুলে বলিউডে সাফল্য চান। তিনি এখন রোমান্টিক ছবিতে অভিনয় করতে চান সালমান খান, রণবীর কাপুরের মতো প্রথম শ্রেণীর তারকাদের সঙ্গে। এমনকি চেষ্টা করে দেখতে চান কমেডি ছবিতেও।
সানিকে বলিউড প্রথম চেনে ২০১১ সালে রিয়েলিটি শো ‘বিগবস ৫’-এর মাধ্যমে।
এরপরেই ‘জিসম ২’ দিয়ে পর্দা কাঁপিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। সামনে আসছে সানির দ্বিতীয় ছবি ‘রাগিনি এমএমএস-২’এছাড়া তিনি নাম লিখিয়েছেন ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির আইটেম গানেও। বলিউডে নিজের উচ্চাভিলাষ সম্পর্কে সাবেক এই পর্নো তারকা বলেন, আমি এ ইন্ডাস্ট্রিতে নতুন। তবুও আমি রোমান্টিক ও কমেডি ছবি করতে চাই। পর্দায় রোমান্স করতে চাই সালমান, রণবীরের সঙ্গে। সালমানের ‘বডিগার্ড’ ছবিটি দেখে তার ভক্ত হয়ে গেছেন বলে জানিয়েছেন সানি লিওন ।

একটি মন্তব্য পোস্ট করুন