রাহুলের জন্য নগ্ন হলেন তানিশা সিং

নগ্ন মেঘনার নমো বন্দনার পর যুরাজের সমর্থনে নগ্নতার উচ্ছ্বাসে আরও এক মডেল তানিশা সিং৷ উন্মুক্ত শরীরি বিভঙ্গে রাহুলের পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন লাস্যময়ী তানিশা৷ যুবরাজের গাল ছুঁয়ে চোখের চাউনিতে সকলের নজর কাড়লেন এই উঠতি মডেল৷ সঙ্গে স্ট্যাটাস মোসেজ, ‘‘মাই লাভ মাই কিউট পাই.. ‘ভোট ফর কংগ্রেস’, কাট্টার সোচ নেহি.. যুবা জোশ৷’’ 

বৃহস্পতিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ছবি প্রকাশ্যে আসার পরই সাড়া পড়ে যায় রাজনৈতিক মহলে৷ যুবরাজের সমর্থনে এই প্রয়াস মুহূর্তে বিভিন্ন মহলের চায়ের চুমুকে হয়ে ওঠে চর্চার বিষয়৷ এখনও পর্যন্ত এই বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া জানা যায়নি৷

তবে একটা ছবিতেই ক্ষান্ত হননি তানিশা৷ রাহুলের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রতিপন্ন করতে নিরাভরণ অঙ্গ জড়ান কংগ্রেসের পোস্টারে৷

গত ১১ ফেব্র“য়ারি যৌবনের উত্যুঙ্গ উচ্ছ্বাসে গা ভাসিয়ে মোদীর সমর্থনে নগ্ন হয়েছিলেন বলিউডের উঠতি নায়িকা মেঘনা প্যাটেল৷ কখনও পদ্মের আড়ালে কখনও বা বিজেপি’র পোস্টারে লজ্জা ঢেকে মোদীর হয়ে ভোট প্রচার করেন তিনি৷ পদ্ম-শয্যায় নমোর প্রোমোশনে স্বভাবতই অস্বস্তিতে পড়ে মহারাষ্ট্র বিজেপি৷ এমনকী একটি ছবিতে নরেন্দ্র মোদীর পোস্টার হাতে নিয়েও ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে পড়েন মেঘনা৷

এর পরই ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপি’র মুখপাত্র মাধব ভাণ্ডারী বলেন, ‘ যারা নরেন্দ্র মোদীর সমর্থনে এগিয়ে আসছেন তাঁদের সকলকে স্বাগত৷ কিন্তু এই ধরনের অশ্লীল প্রদর্শনীকে আমরা সমর্থন করিনা৷’ এই আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি৷

তবে আপাতত রাহুল আছেন চুপ৷ তানিশার এই ছবি তাঁকে কতটা নাড়া দিল তা জানা না গেলেও, সমাজের যুবা জোশকে যে উসকে দিয়েছে তার প্রমাণ সোশ্যাল নেটওর্য়াকিং সাইট!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন