শাবানা নিজের সিনেমা দেখে নিজেই বিব্রত

হাটু জলে নেমে কন্যা হাটু মাছন করে, তাই না দেখে সেই কন্যার প্রেমে গেছি পড়ে, ভালোবাসবে সে কি আমারে…. ওয়াসিমের এমন গান যখন বাজছিল সিনেমায় শাবানা তখন হাটুর উপর কাপড় তুলে হাটু মাছন করছিলেন। পুরনো দিনে অনেক ভালো সিনেমার পাশাপাশি শাবানা এমন অনেক ছবিতেই অভিনয় করেছেন। যেগুলো দেখলে নাকি শাবানা এখন নিজেই বিব্রত হন।

সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় আমেরিকায় শাবানা জানিয়েছিলেন, স্থানীয় টিভি চ্যানেলে ও বাংলাদেশি চ্যানেলগুলোতে গত রমজান মাসে তার চলচ্চিত্রগুলো যেন না প্রচার করা হয়। কারণ এমনিতেই শাবানা দীর্ঘ প্রবাস যাপনের আগে থেকেই বেশ রাখঢাক করে চলছেন। নিজের জীবনযাত্রার আঙ্গিকও বদলে ফেলেছেন। শাবানার কথায়, ‘এখন এই বয়সে এসে নিজের এই চরিত্রগুলো দেখলে বিব্রত হতে হয়। এ ছাড়া আমি নিজেও আমার লাইফস্টাইল বদলে নিয়েছি। জানি দর্শকদের ভালোবাসাতেই আজ আমি শাবানা হয়েছি। কিন্তু সবকিছু তো একটা সময়ের সৌন্দর্যের ওপরেও নির্ভর করে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন